মালদা

মালদা জেলা V.R.P ইউনিয়ানের পক্ষ থেকে আট দফা দাবি নিয়ে জেলা শাসককে ডেপুটেশন

মালদহ জেলার গ্রামীণ সম্পদ কর্মীদের কর্ম দিবস বৃদ্ধি ও স্থানিকরণ সহ আট দফা দাবি নিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার একটি কর্মসূচী করা হয় বৃহস্পতিবার। মালদা জেলা V.R.P ইউনিয়ানের পক্ষ থেকে আজ এই কর্মসূচী করা হয়। তারা জানান, পশ্চিমবঙ্গ রাজ্য সামাজিক নিরীক্ষা বিভাগ দপ্তরের পত্রাস্ক 33(20)-SAU/35/2015 তাং- 14/10/2015 এবং জেলা সামাজিক নিরীক্ষা বিভাগের স্মারক নং-1403/I-DSU তাং- 30/10/2015, 66/01/(II)DSAU/6-1 তাং- 22/07/2016, 1186(40)-SAU/O/3S-14/2015 তাং- 11/05/2017, 143/DSAU/6-I তাং- 11/11/2016 অনুযায়ী মোট চার দফায় 2015-2016, 2016-2017 এবং 2017-2018 আর্থিক বর্ষে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে MGNREGA, NSAP এবং IAY এর উপরে সামাজিক নিরীক্ষা করার কাজে নিযুক্ত করা হয় তাদের। সেই সময় এই কর্মীরা মোটের উপর ১৫ দিন কাজ পাই। কিন্তু এরপরে তারা আর কোন কাজ পাইনি। বর্তমানে তারা কর্মহীনতায় ভুগছেন। তাই তারা আজ একত্রিত হয়ে আট দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান। তাদের দাবি গুলির মধ্যে ছিল, প্রতিমাসে ২২ দিন কাজ দিতে হবে, ৬০ বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তা দিতে হবে, তাদের নিয়গপত্র ও পরিচয়পত্র প্রদান, বিভিন্ন সরকারি কাজের সুযোগ দেওয়া সহ মোট আট দফা দাবি। আজ তারা সকলে শহরে একটি মিছিল করে গিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেন।